ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুরান ঢাকায় ভোটকেন্দ্র থেকে বিপুল পরিমাণ স্ট্যাম্প উদ্ধার

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 115
পুরান ঢাকার কাঠেরপুল এলাকার জন্য নির্ধারিত একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অস্ত্র মজুত আছে, এমন খবর পেয়ে তারা গতকাল রাত একটার দিকে ম্যাজিস্ট্রেটসহ ওই ভোটকেন্দ্রে যান। ভোটকেন্দ্রটি তখন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘিরে রেখেছিলেন।

সেখানে গিয়ে তারা ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প পান এবং অভিযান শেষে সেগুলো থানায় নিয়ে আসেন।

স্ট্যাম্পগুলো কারা জড়ো করেছে, জানা গেছে কি না জানতে চাইলে ‘না’ সূচক জবাব দেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো কারণ বা উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

পুরান ঢাকায় ভোটকেন্দ্র থেকে বিপুল পরিমাণ স্ট্যাম্প উদ্ধার

আপডেট সময় : ১০:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬