ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়: ডা. জুবাইদা রহমান

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • 22

নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে সব নারী নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন।

৮ মার্চ রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার নারী শক্তির মূল ছিল তার দৃঢ়তা এবং নেতৃত্বের শক্তি ছিল সাহসে।

নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নারী যখন এগিয়ে যায়, জাতিও তখন এগিয়ে যায়।’

তিনি আরও বলেন, বাংলাদেশের নারী ও কন্যাশিশুরা নিরাপদ ও সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। তাদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্ব আগামী দিনের পথকে আরও সমৃদ্ধ করবে।

আলোচনা সভায় তিনি সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়: ডা. জুবাইদা রহমান

আপডেট সময় : ০১:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬