ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী এলাকাকে জবাবদিহিতার রোল মডেল করতে চান তাসলিমা

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 44
আসন্ন নির্বাচনে নারী প্রার্থীদের ভোট দিয়ে ভোটাররা জাতীয় সংসদে নারীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন-জিএসএ মনোনীত প্রার্থী তাসলিমা আখতার।

নিজের নির্বাচনী এলাকাকে সারা দেশের সামনে স্বচ্ছতা ও জবাবদিহিতার রোল মডেল হিসেবে দাঁড় করাবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজকুনিপাড়া ও কলমিলতা মার্কেট, হোন্ডাগলি-সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন মাথাল মার্কার এই প্রার্থী।

গণসংযোগকালে তিনি ঢাকা-১২ নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন।

তাসলিমা আখতার বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়ার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব না। তাই ১২ দফা নির্বাচনী ইশতেহারে আমরা সঙ্কট সমাধানের পথ-নকশা সবিস্তারে হাজির করেছি। পাশাপাশি ভোটারদের কাছে জবাবদিহিতা নিশ্চিতের জন্য ‘সিটিজেন কাউন্সিল’ গঠন করার কথাও আমরা বলেছি। আমাদের লক্ষ্য থাকবে ঢাকা-১২ নির্বাচনী এলাকাকে সারা দেশের সামনে স্বচ্ছতা ও জবাবদিহিতার রোল মডেল হিসেবে দাঁড় করানো।

এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণা টিমের সদস্যদের পাশাপামি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ঢাকা ১২ নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা।

গণসংযোগ শেষে বক্তব্য রাখার সময় তাসলিমা আখতার আরও বলেছেন যে, অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদের প্রতিশ্রুতি অনুসারে যথেষ্ট সংখ্যক নারী প্রার্থীকে সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দেয়নি। কোন কোন দল একেবারেই নারী প্রার্থী দেয়নি। এক্ষেত্রে গণসংহতি আন্দোলন জুলাই সনদে নির্দেশিত অনুপাতের চেয়ে বেশি অনুপাতে নারী প্রার্থী মনোনয়ন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে

একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে এই নারী প্রার্থীদের ভোট দিয়ে এদেশের ভোটাররা জাতীয় সংসদে নারীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার

নির্বাচনী এলাকাকে জবাবদিহিতার রোল মডেল করতে চান তাসলিমা

আপডেট সময় : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬