মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, সম্প্রতি সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন।
নিউজ ডেস্ক মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, সম্প্রতি সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন।
পে কমিশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, পে-কমিশন একটা ভালো ইস্যু। আমরা পে-কমিশনের সুপারিশগুলো এক্সামিন করার জন্য একটা কমিটি করে দিয়ে যাব।
পরবর্তী সরকার যে এটা করবে, তার নিশ্চয়তা কী?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দিয়ে যাব টাকা-পয়সা, তারপর বলে যাব এটা রেকমেন্ডেশন। অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে।
সরকার কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করছে না? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, গেজেট করা কি সোজা? গেজেট করতে হলে ইমপ্লিমেন্টেশনে স্পষ্ট করে বলতে হয়, কোনটা কত দেওয়া হবে। মোট কথা, আমরা এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দিয়ে যাচ্ছি।