ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
তথ্যপ্রযুক্তি
অবৈধ ও ক্লোন ফোন রোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিফিকেশন রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করেছে। কিন্তু এই সিস্টেম চালুর পর একজন গ্রাহক তার নামে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে অধিক সংখ্যক সিম বা হ্যান্ডসেট নিবন্ধিত দেখতে পাচ্ছেন। এনইআইআর চালুর পর এসব নানা বিষয়ে থাকা প্রশ্নের উত্তর দিয়েছে বিটিআরসি। বিটিআরসি বলছে, এনইআইআর চালুর পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং পত্র-পত্রিকায় প্রকাশিত বেশ কয়েকটি বিষয় তাদের নজরে এসেছে।   এ বিষয়ে বিটিআরসির বক্তব্য ১. একজন গ্রাহক তার অনুকূলে অনেক অবৈধ/অসংগঠিত আইএমইআই নম্বর দেখতে পাচ্ছেন। জবাব: বিষয়টি ক্লোন/কপি/ব্যবহৃত/রিফারবিশড মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের ফলে পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের আইএমইআই যেন ভবিষ্যতে নেটওয়ার্কে সংযুক্ত হতে না পারে, তা এনইআইআর সিস্টেম চালুকরণের অন্যতম উদ্দেশ্য। ২. একই এনআইডিতে অধিক সংখ্যক সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা পরিলক্ষিত হওয়া।   জবাব: এনইআইআর সিস্টেমে একজন গ্রাহকের এ যাবতকালের সব ঐতিহাসিক (হিস্টোরিক) তথ্য সংরক্ষিত আছে, তাই এ ধরনের সংখ্যা দেখা যাচ্ছে। বিটিআরসি ও মোবাইল অপারেটররা যৌথভাবে কাজ করছে, যেন একজন গ্রাহক শুধুমাত্র বর্তমানে সচল হ্যান্ডসেটের তথ্য দেখতে পারেন। আশা করা যাচ্ছে, ক্রমান্বয়ে এ ধরনের সমস্যা কমে আসবে। ৩. এনইআইআর চালুর পর সিটিজেন পোর্টালে নিবন্ধনের সময় মোবাইল অপারেটর থেকে ওটিপি আসতে কিছু ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।   জবাব: স্বল্প সময়ে অনেক রেজিস্ট্রেশন অনুরোধ আসার ফলে কিছু গ্রাহক এই বিলম্বের সম্মুখীন হচ্ছেন। এটি মোবাইল অপারেটরদের ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার ব্যবস্থাপনার অংশ। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিটিআরসি সংশ্লিষ্ট সব মোবাইল অপারেটরকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে। ৪. অনেক গ্রাহক তাদের তথ্যের নিরাপত্তা অর্থাৎ তথ্য চুরি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন। জবাব: এ ক্ষেত্রে বিটিআরসি সবাইকে আশ্বস্ত করছে যে, সকল গ্রাহকের তথ্য নিরাপদ রয়েছে। একজন গ্রাহক কেবল তার নিজস্ব তথ্যই দেখতে পারবেন, অন্য কেউ তা দেখতে পারবেন না।  সর্বোপরি, এনইআইআর চালুর পর একসঙ্গে অধিক সংখ্যক গ্রাহকের জিজ্ঞাসা আসায় যেসব সমস্যার সৃষ্টি হয়েছে, তা দ্রুতই সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া গ্রাহকের যেকোনো সমস্যা বা জিজ্ঞাসা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার অথবা বিটিআরসির হটলাইন নম্বর ‘১০০’-তে জানানোর অনুরোধ জানানো হয়েছে। দ্রুততম সময়ে সমস্যা সমাধান করা হবে। গ্রাহক স্বার্থে এনইআইআর সংক্রান্ত হালনাগাদ তথ্য মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি ও ব্যবহার, হ্যান্ডসেট চুরি ও অবৈধ হ্যান্ডসেটের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সরকারের রাজস্ব নিশ্চিতের লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিটিআরসি সব কার্যকারিতাসহ ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম চালু করে। সিস্টেমটি চালুর পর মোবাইল হ্যান্ডসেটের খুচরা ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এনইআইআর সিস্টেম চালুর পরিপ্রেক্ষিতে মোবাইল বিজনেস কমিউনিটি অব বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে বিটিআরসির কার্যালয়ে একাধিকবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় ব্যবসায়িক কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন করা হয়, যার পরিপ্রেক্ষিতে বিটিআরসি পদক্ষেপ গ্রহণ করে। আরো পড়ুন....

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০ পদক পেল বাংলাদেশ দল

২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দুইটি স্বর্ণপদকসহ মোট ১০টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে দুটি স্বর্ণপদক, চারটি রৌপ্যপদক ও