ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাঁধনের ছবিতে যুক্ত হলো যুক্তরাজ্যের কোয়ানন ফিল্মস

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 8

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম তথা আইএফএফআর-এর ৫৫তম আসর সুখবর দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জানালেন তার অভিনীত সিনেমা ‘মাস্টার’ -এর প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের ‘কোয়ানন ফিল্মস’।

সামাজিক মাধ্যমে এ নিয়ে বাঁধন লেখেন, ‘‘আমাদের ছবি ‘মাস্টার’-এর সাথে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হলো যুক্তরাজ্যের কোয়ানন ফিল্মস। তারা ‘চ্যাপলিন: স্পিরিট অফ ডা ট্র্যাম্প’সহ বেশ কিছু আন্তর্জাতিকভাবে সমাদৃত ছবির প্রযোজক।’’

রটারড্যামের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে ডাক পেয়েছে ‘মাস্টার’ । বাঁধন জানিয়েছেন এরইমধ্যে উৎসবে ছবিটির প্রথম প্রিমিয়ার সম্পন্ন হয়েছে। আগামী ৪ ও ৭ ফেব্রুয়ারি আরও দুটি শো রয়েছে। পরিবার ও বন্ধুদের নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী।

‘মাষ্টার’-এর পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার প্রেক্ষাপট উপজেলার স্থানীয় রাজনীতি। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজ প্রমুখ।

২৯ জানুয়ারি শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের আসর। নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে বসেছে এ উৎসব । ‘মাষ্টার’ ছাড়াও মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ এবং তাওকীর ইসলামের ‘দেলুপি’ ছবি দুটি রয়েছে এবারের আসরে। আয়োজনের পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান

বাঁধনের ছবিতে যুক্ত হলো যুক্তরাজ্যের কোয়ানন ফিল্মস

আপডেট সময় : ০৮:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬