ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৯ম পে-স্কেলের দাবিতে যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের মিছিল

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 38
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে যমুনা অভিমুখে মিছিল নিয়ে এগোচ্ছেন সরকারি কর্মচারীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। এতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা–কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসের কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন।

আন্দোলনরত নেতারা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 

নেতারা বলেন, ‘আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাচ্ছি।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিছিলটি শহীদ মিনার থেকে শাহবাগ অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হচ্ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার

৯ম পে-স্কেলের দাবিতে যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের মিছিল

আপডেট সময় : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬