ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাইগারদের সাবেক বোলিং গুরু এবার জিম্বাবুয়ের ডেরায়

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • 24
টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে নিজেদের বোলিং আক্রমণ আরও ধারালো ও কৌশলী করতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। লঙ্কান কন্ডিশনে বিশ্বকাপের প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে নিতেই এই ক্যারিবিয়ান মহাতারকাকে সাপোর্ট স্টাফে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, উপমহাদেশের কন্ডিশনে খেলার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ওয়ালশ ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়ে নিবিড়ভাবে কাজ শুরু করে দিয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের জমজমাট আসর।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা ওয়ালশের ক্রিকেটীয় প্রজ্ঞা প্রশ্নাতীত। জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোরে মাকোনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ স্তরে কোর্টনি ওয়ালশের অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি অতুলনীয়। বিশ্বমঞ্চে সফল হওয়ার মন্ত্র তিনি জানেন। আমাদের তরুণ বোলিং ইউনিটের জন্য তার জ্ঞান এবং পেশাদারিত্ব বড় সম্পদ হয়ে উঠবে।

‘ 

পেশাদার ক্রিকেট ছাড়লেও কোচিং ও ক্রিকেট প্রশাসনে ওয়ালশ অত্যন্ত পরিচিত মুখ। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি দীর্ঘ সময় বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদদের তিনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত হাতেকলমে দীক্ষা দিয়েছেন। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের নারী দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই কিংবদন্তির।

২০২৪ সালের আসরে অনুপস্থিত থাকলেও, এবার আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে দাপট দেখিয়ে বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নিয়েছে জিম্বাবুয়ে। গ্রুপ ‘বি’-তে তাদের লড়াই করতে হবে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে। আগামী ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপ অভিযান শুরু। এরপর ১৩ ফেব্রুয়ারি শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

টাইগারদের সাবেক বোলিং গুরু এবার জিম্বাবুয়ের ডেরায়

আপডেট সময় : ১২:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬