সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।
রোনান সুলিভান আক্রমণভাগের খেলোয়াড়। তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নে উইঙ্গার হিসেবে খেলেন। তার ভাই ডেকলান সুলিভান একই ক্লাবের হয়ে ডিফেন্ডার হিসেবে নিয়মিত মাঠে নামেন।
এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচের আগে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। প্রাথমিকভাবে কম্বোডিয়া কিংবা পূর্ব তিমুরের বিপক্ষে ম্যাচ আয়োজনের কথা বলা হলেও শেষ পর্যন্ত কোনো দলই বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে না। পরিবর্তে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের দিকে এগোচ্ছে বাফুফে।
এই প্রীতি ম্যাচেই সুলিভান ব্রাদার্সদের অভিষেক হতে পারে। সবকিছু ঠিক থাকলে জুন উইন্ডোতে প্রবাসী ফুটবলারদের নিয়ে নতুন রূপে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
নিউজ ডেস্ক 























