ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনি প্রচারণায় সৃষ্ট জটের কবলে রিটার্নিং অফিসার, দুপ্রার্থীকে জরিমানা

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • 41
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নেমে প্রথম দিনে যানজট সৃষ্টি করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মণিরামপুরে দুই প্রার্থীকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

আর্থিক দণ্ডপ্রাপ্ত দুই প্রার্থী হলেন কলস মার্কার স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেন ও জামায়েত ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা মার্কার গাজী এনামুল হক।

তাদের মধ্যে কলসের প্রার্থীকে এক লাখ ৫০ হাজার টাকা এবং দাঁড়িপাল্লার প্রার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শহীদ ইকবালের পক্ষে জরিমানা পরিশোধ করেছেন মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক ও গাজী এনামুলের পক্ষে প্রফেসর আহসান হাবীব লিটন জরিমানা পরিশোধ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান এই তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে শহীদ ইকবাল হোসেনের পক্ষে মণিরামপুর বাজারে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হন। এতে কার্যত অচল হয়ে পড়ে বাজারের প্রধান সড়কের যান চলাচল।

একই সময়ে মণিরামপুর বাজারে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার মিছিল বের করেন গাজী এনামুল হক। এতে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা গেছে, নির্বাচন সংক্রান্ত খুলনায় বিভাগীয় একটি সভায় যোগ দিয়ে বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর হয়ে যশোরে ফিরছিলেন যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এসময় তিনি মণিরামপুর বাজারে যানজটের কবলে পড়েন।

উপজেলা সহকারী কমিশনার মাহির দায়ান বলেন, বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর বাজারে নির্বাচনি প্রচারণায় নেমে যান চলাচল ও জনজীবন বিঘ্ন ঘটান কলস ও দাঁড়িপাল্লা প্রতীকের দুই প্রার্থীর সমর্থকেরা। রিটার্নিং অফিসার খুলনা থেকে ফেরার পথে মণিরামপুরের যানজট প্রত্যক্ষ করেন।

মাহির আরও বলেন, আচরণ বিধি ভঙ্গ করায় ২০২৫ সালের নির্বাচনি আচরণ বিধিমালার ২৭ (ক) ধারায় পৃথক অভিযানে কলস প্রতীকের প্রার্থীর পক্ষে নিস্তার ফারুককে এক লাখ ৫০ হাজার টাকা ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী এনামুল হকের পক্ষে আহসান হাবীব লিটনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

নির্বাচনি প্রচারণায় সৃষ্ট জটের কবলে রিটার্নিং অফিসার, দুপ্রার্থীকে জরিমানা

আপডেট সময় : ০১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬