ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে গুলশানের বাড়ির কাগজ বুঝিয়ে দিলেন গণপূর্ত উপদেষ্টা

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • 78

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজপত্র অবশেষে তার হাতে তুলে দিয়েছে সরকার।

বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তার গুলশানের বাসভবনে গিয়ে এসব কাগজ হস্তান্তর করেন।

সৌজন্য সাক্ষাতে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)–এর চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, উপদেষ্টা ও কর্মকর্তারা প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন। এটি মূলত এক সৌজন্য সাক্ষাৎ ছিল। উপদেষ্টা কিছু কাগজ দিয়েছেন, তবে সেগুলো কী সংক্রান্ত তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

জানা যায়, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮১ সালের ৩১ মে খালেদা জিয়াকে রাজধানীর গুলশানে দেড় বিঘা জমির ওপর একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে তিনি যেই ‘ফিরোজা’ নামের বাড়িতে থাকেন, সেটির পাশেই বাড়িটি অবস্থিত। এর বাইরে সেনানিবাস এলাকায় আরও একটি বাড়ি বরাদ্দ পেয়েছিলেন তিনি, তবে পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে সেই বরাদ্দ বাতিল করা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, গুলশানের বাড়িটি খালেদা জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও এতদিন তার নামে নামজারি করা হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেটি তার নামে নামজারি করা হয়।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র বলছে, নামজারির প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছিল। তবে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে আনুষ্ঠানিকভাবে কাগজ হস্তান্তরের বিষয়টি বিলম্বিত হয়। অবশেষে বুধবার তা সম্পন্ন হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খালেদা জিয়াকে গুলশানের বাড়ির কাগজ বুঝিয়ে দিলেন গণপূর্ত উপদেষ্টা

আপডেট সময় : ১২:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫