ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বরকতময় ভূমি শাম

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • 132

মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি আরব দেশ হলো সিরিয়া। পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র এটি। দেশটির ভৌগোলিক অবস্থান বলতে গেলে উত্তরে এরদোয়ানের তুরস্ক, দক্ষিণে জর্দান, দক্ষিণ-পশ্চিমে অভিশপ্ত ইসরায়েল, পূর্বে মুসলিম ভূখণ্ড ইরাক ও পশ্চিমে লেবানন। সিরিয়া প্রাচীন শামের একটি অংশ।

শাম শব্দটি একটি বিস্তৃত অঞ্চলকে বোঝায়। যা বর্তমান সিরিয়া, লেবানন, জর্দান ও পূর্ণ-ফিলিস্তিন (ইসরায়েলসহ) নিয়ে গঠিত।
শাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় ভূমি। ইসলামের অতীত ইতিহাস ও ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই অঞ্চল।

এখানে আল্লাহ তাআলা অগণিত নবী-রাসুল পাঠিয়েছেন। মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম (আ.) নিজ সম্প্রদায়ের বিরোধিতার সম্মুখীন হয়ে এখানে হিজরত করেছিলেন। হজরত ঈসা (আ.)-এর জন্মভূমি এটি। হজরত মুসা (আ.)-ও এখানে হিজরত করেছিলেন।

তাঁর জন্ম মিসর হলেও মৃত্যু হয় এখানে এবং তিনি কবরস্থ হন মসজিদে আকসার উপকণ্ঠে। এর বাইরেও হজরত ইয়াকুব (আ.), দাউদ (আ.) এবং সুলাইমান (আ.)-সহ সহস্র নবী-রাসুলের পদধূলিতে ধন্য এই ভূমি। 

এক বর্ণনায় এসেছে, ‘আলী (রা.)-কে একবার শামের বিরুদ্ধে অভিশাপ দেওয়ার জন্য বলা হলো। কিন্তু তিনি অস্বীকৃতি জানিয়ে বললেন, আমি রাসুলুল্লাহ (সা.) থেকে শুনেছি যে সেখানে আবদালরা (আল্লাহর বিশেষ বান্দা) থাকেন। তাঁদের সংখ্যা সব সময় ৪০ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বরকতময় ভূমি শাম

আপডেট সময় : ০৭:৪০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫