ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • 70
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ জানুয়ারি) বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে। সকাল ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে।

এবারের ভর্তি পরীক্ষায় ৪টি ইউনিট ও ৩টি উপ-ইউনিটে মোট ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ২ লাখ ৩৩ হাজার ৩২৭ শিক্ষার্থী। অর্থাৎ এক আসনের বিপরীতে লড়ছেন ৫৬ জন।

এ বছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টায় ওএমআর শিট দেওয়া হবে।

এ ছাড়া ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

আপডেট সময় : ১২:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬