সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এনবিআরের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগে একসময় রাজস্বের প্রায় ৯০ শতাংশ আসত কাস্টমস থেকে।
নিউজ ডেস্ক সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এনবিআরের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগে একসময় রাজস্বের প্রায় ৯০ শতাংশ আসত কাস্টমস থেকে।
পণ্য আমদানির ক্ষেত্রে মিথ্যা ঘোষণার বিষয়ে তিনি বলেন, আমরা যখনই কোনো নিয়ম সহজ করতে যাই, তখনই দেখা যায় কিছু অসাধু ব্যক্তি সেই সুযোগ নেয়। তারা মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করে। আপনি যখন একটি ডিক্লেয়ারেশন দিচ্ছেন, সেটি যদি সঠিক না হয়, তখন কাস্টমস শতভাগ পরীক্ষা করতে বাধ্য হয়। এতে সৎ ব্যবসায়ীদেরও সময় নষ্ট হয়।
তিনি বলেন, তাই ব্যবসায়ী কমিউনিটির প্রতি আমাদের অনুরোধ, আপনারা ডিক্লেয়ারেশন সঠিকভাবে দিন। আপনারা যদি স্বচ্ছতা বজায় রাখেন, তাহলে আমরাও আপনাদের দ্রুত পণ্য খালাসের নিশ্চয়তা দিতে পারব।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, একই সঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে যেন বন্ড সুবিধার অপব্যবহার না হয়। অনেকে বন্ডেড পণ্য খোলা বাজারে বিক্রি করেন, যা দেশীয় শিল্পের জন্য মারাত্মক হুমকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব মো. মাহবুব রহমান বলেন, বাংলাদেশে নন-ট্যারিফ ব্যারিয়ারের মাত্রা তুলনামূলকভাবে বেশি। সবাই ট্যারিফ ব্যারিয়ার নিয়ে কথা বললেও নন-ট্যারিফ ব্যারিয়ার নিয়ে আলোচনা কম হয়। বিদেশি প্রতিষ্ঠানের দাবি থাকে ব্যবসার প্রক্রিয়া সহজ করার। আমাদের বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়েও বিদেশিরা সমালোচনা করেন। যাত্রীদের লাগেজ এত বেশি মাত্রায় স্ক্যান করা পৃথিবীর আর কোনো দেশে দেখা যায় না। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদস্য (কাস্টমস: পলিসি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।